+৮৮০ ১৭১৭-১৫১৪৬৪
বিশ্বস্ত এজেন্সি
”পৃথিবীর প্রতিটি মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে”
জার্নাল

”পৃথিবীর প্রতিটি মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে”

Aug ৩০, ২০২৬ ১ মিনিট পড়া আল বুশরা ট্রাভেলস

আল বুশরা ট্রাভেলস

Aug ৩০, ২০২৬ · ১ মিনিট পড়া

হালনাগাদ: Aug ৩১, ২০২৬ জার্নাল

পৃথিবীর সব মানুষেরই কোন না কোন স্বপ্ন থাকে এবং স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে। স্বপ্নই মানুষের জীবন এবং স্বপ্নই জীবনের অবলম্বন। মানুষের জীবনের স্বপ্ন বিভিন্ন রকম, কিন্তু মুমিনের জীবনের স্বপ্ন শুধু দীদারে বাইতুল্লাহ এবং যিয়ারাতে মাদীনাহ। মুমিন স্বপ্ন দেখে কালো গিলাফের এবং সবুজ গম্বুজের। একদিন সে বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং নবীজীর রওযায় সালামের নাযরানা পেশ করবে- এই সুমধুর স্বপ্ন দেখেই মুমিন বেঁচে থাকে। এ স্বপ্নই মুমিনের জীবন, এ স্বপ্নই তার জীবনের অবলম্বন। তাই তো বাংলার কবি বলতে পেরেছেন- বক্ষে আমার কাবার ছবি নয়নে মুহাম্মাদ রাসূল।